গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যদি আপনি এমন একজন মানুষের পশ্চাদ্দেশে লাথি মারেন যে আপনার বেশির ভাগ সমস্যার জন্য দায়ী, তাহলে এক মাস আপনি বসতেই পারবেন না।
থিওডোর রুজভেল্ট
(১৮৫৮–১৯১৯)
মার্কিন রাজনীতিবিদ
আমরা পৃথিবীতে এসেছি অন্যদের সাহায্য করতে, অন্যরা কেন এসেছে আমি জানি না।
ডব্লিউ এইচ অডেন
(১৯০৭–১৯৭৩)
অ্যাংলো-মার্কিন কবি
আপনি হাসুন, আপনার সঙ্গে পুরো পৃথিবীই হাসবে। আপনি নাক ডাকুন, আপনি একাই ঘুমাবেন।
অ্যান্থনি বুরগেস
(১৯১৭–১৯৯৩)

ইংরেজ লেখক

যখনই কোনো কচ্ছপকে একটি বেড়া বেয়ে উঠতে দেখবেন, বুঝবেন কেউ না কেউ তাকে সাহায্য করেছে।
অ্যালেক্স হ্যালে
(১৯২১–১৯৯২)
মার্কিন লেখক

যদি গ্যারান্টি চান তাহলে একটি টোস্টার কিনুন।
ক্লিন্ট ইস্টউড
(জন্ম: ১৯৩০)
মার্কিন অভিনেতা

অতিরিক্ত সহমত একটি গল্পের আসর নষ্ট করে।
এল্ডরিজ ক্লিভার
(১৯৩৫–১৯৯৮)
মার্কিন লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস্ ডটকম, যুক্তরাষ্ট্র