গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মানুষ নিজেকে নিয়ে কৌতুক করতে পারে না, সবার সময় হয়েছে তাকে নিয়ে কৌতুক করার।
থমাস স্যাজ
(১৯২০–২০১২)
মার্কিন মনোবিজ্ঞানী
কিছু মানুষ আমার উপদেশ এতই মূল্যবান মনে করে যে তারা তা কাজে না লাগিয়ে দেয়ালে টাঙিয়ে রাখে।
গর্ডন আর ডিকসন (১৯২৩–২০০১)
কানাডীয়-মার্কিন লেখক
ইঁদুরদৌড়ের সমস্যা হলো আপনি যদি জিতেও যান, তবু আপনি ইঁদুরই থাকবেন।
লিলি টমলিন
(জন্ম: ১৯৩৯)
মার্কিন অভিনেত্রী ও লেখক
উপদেশ হলো যা আমরা জেনেও জিজ্ঞেস করি কিন্তু আশা করি আমরা যেন তা না জানতাম।
এরিকা জং
(জন্ম: ১৯৪২)
মার্কিন লেখিকা
একঘেয়েমি থেকে বাঁচার উপায় হলো কৌতূহল, কিন্তু কৌতূহল থেকে বাঁচার কোনো উপায় নেই।
এলেন পা
(জন্ম: ১৯৪৯)
ব্রিটিশ লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম
যুক্তরাষ্ট্র