গুণীজন কহেন
শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করেছেন, এমন একজন আমাকে বললেন টাকা বিনিয়োগ করতে, বছরে নাকি সেই মূলধন তিন গুণ বেড়ে যায়। আমি বললাম, জীবনে আমি একটা কাঁচা কলাও কিনিনি।ক্লাউডে পিপার, মার্কিন রাজনীতিবিদবোকাদের ওপর আমার দারুণ আস্থা; বন্ধুরা বলে, এটা হলো আত্মবিশ্বাস।এডগার অ্যালান পো মার্কিন লেখকভাষণ দেওয়ার সময় সামনে উপবিষ্ট কেউ ঘড়ির দিকে তাকালে কিছু মনে করি না আমি। তবে কেউ যখন ঘড়িটা বন্ধ হয়ে গেছে কি না, তা পরখ করার জন্য কানের কাছে ধরে, তখন আর সহ্য করতে পারি না।মার্সেল অ্যাচার্ড, ফরাসি চিত্রনাট্যকারএকটা আইডিয়া ধ্বংস করতে চাইলে সেটাকে একটা মিটিংয়ে তুলুন।অজ্ঞাতঠিক টার্গেটেই আঘাত হানতে চাইলে প্রথমত শ্যুট করুন এবং যেটাতেই আপনি আঘাত করুন না কেন, সেটাকেই টার্গেট বলে চালিয়ে দিন।অ্যাশলি ব্রিলিয়ান্ট ব্রিটিশ লেখক-কার্টুনিস্টশেষমেশ তারা অফিসে উৎকৃষ্ট মানের কম্পিউটার আমদানি করল। কম্পিউটারগুলো ভুল করলে অন্য কম্পিউটারকে দোষ দেয়।মিল্টন বারলে মার্কিন কৌতুক অভিনেতাযখনই বয়সের প্রসঙ্গ আসে, আমি বলি, আমার বয়স ৪৯, সঙ্গে ভ্যাটও আছে।লিওনেল ব্লেয়ার, ব্রিটিশ অভিনেতাভালো আইনজীবী আইনকানুন ভালো জানেন, আর চতুর আইনজীবী বিচারককে নিয়ে যান দুপুরের খাবার খাওয়াতে।অজ্ঞাতকোটস ডটকম ও ফানি কোটস ডটকম অবলম্বনে