গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোকা মানুষ ও তার টাকা খুব দ্রুত আলাদা হয়ে যায়।
থমাস টাসার (১৫২৪-১৫৮০)
ইংরেজ কবি
আমি মনে করি না কেউ কিছু চুরি করতে পারে। সবাই শুধু ধার করে।
বি.বি. কিং (১৯২৫-২০১৫)
মার্কিন সংগীতশিল্পী
কুকুর আমাকে কখনোই কামড় দিতে পারেনি। মানুষ পেরেছে।
মেরিলিন মনরো (১৯২৬-১৯৬২)
মার্কিন অভিনেত্রী
বসের কৌতুক সব সময় দারুণ মজার—এটাই কর্মক্ষেত্রে সাফল্যের সূত্র।
রবার্ট পল (জন্ম: ১৯৩৭)
কানাডীয় ক্রীড়াবিদ
আমি অনেককে জিজ্ঞেস করি, আপনারা দেয়ালে হরিণের মাথা ঝুলিয়ে রাখেন কেন? তাঁরা সব সময় বলেন, কারণ এটা খুব সুন্দর একটা প্রাণী। আমি মনে করি, আমার মা–ও খুব সুন্দর, তাই আমার দেয়ালে তাঁর ছবিটাই ঝুলিয়ে রেখেছি।
এলেন ডিজেনারেস (জন্ম: ১৯৫৮)
মার্কিন টিভি উপস্থাপক
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র