গুণীজন কহেন

সবার জীবনের একমাত্র লক্ষ্যই মৃত্যু।
সিগমুন্ড ফ্রয়েড
(১৮৫৬-১৯৩৯)
অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী
কোয়ান্টাম মেকানিকস যদি আপনাকে ভীষণভাবে ধাক্কা না দেয়, তাহলে ধরেই নিতে হবে আপনি এ বিষয়টা বোঝেন না।
নিলস বোর
(১৮৮৫-১৯৬২)
ড্যানিশ পদার্থবিদ
আমার বয়স যখন ১৮, তখন ভাবতাম আমার বাবা ভীষণ বোকা, কিছুই জানেন না। যখন আমার বয়স ২১ হলো তখন দারুণ আনন্দ পেতাম এই ভেবে যে তিন বছরের মধ্যে আমার বাবা দুনিয়ার সবকিছু জেনে ফেলেছেন!
ফ্র্যাংক বাটলার
(১৯১৬-২০০৬)
ব্রিটিশ সাংবাদিক
আমার মধ্যে আমার বাবার ভীষণ প্রভাব আছে। তিনি উন্মাদ ছিলেন।
স্পাইক মিলিগান
(১৯১৮-২০০২)
আইরিশ কৌতুক অভিনয়শিল্পী
কেউ কেউ বৃষ্টির মধ্যে হাঁটে, বাকিরা ভিজে যায়।
রজার মিলার
(১৯৩৬-১৯৯২)
মার্কিন সংগীতশিল্পী
আমার বাবাই একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ, যাঁকে আমি সব সময় বিশ্বাস করেছি।
মাইকেল রিগ্যান
(জন্ম: ১৯৪৫)
মার্কিন কৌতুক অভিনয়শিল্পী
ফেসবুকে আমার মেয়ের ফ্যানপেজ আছে, যদিও তার বয়স এখনো ১৩ পেরোয়নি! এটা নিশ্চয়ই দারুণ একটা ব্যাপার!
জনি ডেপ
(জন্ম: ১৯৬৩)
মার্কিন অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র