গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বাস্থ্যসংক্রান্ত বইপত্র সতর্কতার সঙ্গে পড়ুন। ছাপায় ভুলের জন্য কোনো একদিন আপনার মরণও হতে পারে।
মার্কাস হার্জ
(১৭৪৭-১৮০৩)
জার্মান চিকিৎসক
আমার নিজের সঙ্গে নিজের কথা বলার একটাই কারণ আছে, আর তা হলো আমিই একমাত্র মানুষ, যার উত্তর আমি মেনে নিই।
জর্জ কার্লিন
(১৯৩৭-২০০৮)
মার্কিন লেখক
ছোটবেলায় আমি সব সময় কেউ একজন হতে চাইতাম। এখন আমি বুঝি আমার ঠিক করে নেওয়া উচিত ছিল আমি কে হব।
লিলি টমলিন
(জন্ম: ১৯৩৯)
মার্কিন অভিনেত্রী
একগাদা কাপড়ে ভরা আলমারির মালিক আমি। তারপরও কিছুই পরার নেই বলে আমি জিনস পরি।
ক্যামেরন ডায়াজ
(জন্ম: ১৯৭২)
মার্কিন অভিনেত্রী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র