গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সবাই জন্মের সময় নির্বোধ থাকি এবং এ কারণে আমাদের আজীবন অনেক কষ্ট করে যেতে হয়।
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
(১৭০৬-১৭৯০)
মার্কিন রাজনীতিবিদ ও বিজ্ঞানী

কোনো কিছু না করার মধ্যে আনন্দ নেই। অনেক কিছু করার কথা থাকার পরও কিছু না করার মধ্যেই অনেক আনন্দ।
অ্যান্ড্রিউ জ্যাকসন
(১৭৬৭-১৮৪৫)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট

আক্কেল বিষয়টা আসলেই বিরল।
হোরেস গ্রিলি
(১৮১১-১৮৭২)
মার্কিন সাংবাদিক

জীবনটা আসলে কঠিন, কিন্তু আপনি যদি নির্বোধ হন, তাহলে এটা আরও কঠিন হবে।
জন ওয়েইন
(১৯০৭-১৯৭৯)
মার্কিন অভিনয়শিল্পী

আপনার কাজের ডেস্ক যদি অগোছালো না হয়, তাহলে মনে হয় আপনি কোনো কাজ করেন না।
হ্যারল্ড এস জেনিন
(১৯১০-১৯৯৭)
ব্রিটিশ ব্যবসায়ী

আমার হাতের নয় আঙুল হারালেও আমার টাইপ করার গতি কমবে না।
মিচ হেজবার্গ
(১৯৬৮-২০০৫)
মার্কিন অভিনয়শিল্পী

আমার তো মনে হয়, কমলার জুস খেলেও আমি মোটা হয়ে যাব।
ডেমি লোভাটো
(১৯৯২)
মার্কিন সংগীতশিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র