গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন ব্যবসায়ী আসলে একজন নৃত্যশিল্পী ও একটি ক্যালকুলেটরের সংকর মাত্র।
পল ভ্যালেরি (১৮৭১-১৯৪৫)
ফরাসি কবি
উক্তি: অন্যের কথাকে ভুলভাবে বারবার নিজের মতো করে বলা।
অ্যামব্রোস বিয়ার্স (১৮৪২-১৯১৪)
মার্কিন সাংবাদিক
মাতালরা ল্যাম্পপোস্ট ধরে যেভাবে স্থির হয়ে দঁাড়িয়ে থাকে পরিসংখ্যানকে আসলে তেমনভাবেই ব্যবহার করা হয়।
ভিন স্কালি (১৯২৭)
মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব
আপনাকে যদি অনুমানই করতে হয়, তাহলে মাঝেমধ্যেই অনুমান করার অভ্যাস করুন।
এডগার ফিয়েডলার (১৯২৯-২০০৩)
মার্কিন অর্থনীতিবিদ
কল্পনা করা খুব সহজ। কল্পনা বাস্তবায়ন করার সময়ই ছাগলের পালের মধ্য থেকে ভেড়াকে আলাদা করা যায়।
স্যু গ্র্যাফটন (১৯৪০)
মার্কিন লেখক
ট্রাফিক জ্যামেরও একটা ভালো দিক আছে। এই সময়ে রাস্তা পারাপার করা যায়।
হুমায়ূন আহমেদ (১৯৪৮–২০১২)
বাংলাদেশি লেখক