গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি অফিসে সব সময় দেরি করে আসি, কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে ক্ষতিটা পুষিয়ে দিই।
চার্লস ল্যাম্ব
(১৭৭৫-১৮৩৪)
ইংরেজ লেখক

দারুণ আবহাওয়ায় আপনাকে একটা ছাতা ধার দেওয়াই ব্যাংকের আসল কাজ। যখনই বৃষ্টি শুরু হবে, তখনই ওই ছাতাটা ব্যাংক ফেরত নিয়ে নিতে চাইবে।
রবার্ট ফ্রস্ট
(১৮৭৪-১৯৬৩)
মার্কিন কবি

আমি অনেক লম্বা সময় নিয়ে হাঁটতে পছন্দ করি। আর বেশি হাঁটাহাঁটি করতে পছন্দ করি তাদের নিয়েই, যারা আমাকে বেশি বিরক্ত করে।
ফ্রেড অ্যালেন
(১৮৯৪-১৯৫৬)
মার্কিন অভিনয়শিল্পী

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।
হুমায়ূন আজাদ
(১৯৪৭-২০০৪)
বাংলাদেশি লেখক

দিনকে দিন জাহাজের আকার বড় হচ্ছে, তিমি মাছ বড় হচ্ছে না।
পল ওয়াটসন (১৯৫০)
কানাডীয় প্রকৃতিবিদ

যখন আমি পরচুলা পরি না, তখন অনেকেই ভাবে আমি পরচুলা পরি। আবার যখন আমি পরচুলা পরি, তখন তারা ভাবে আমি পরচুলা পরিনি।
নিকোলাস কেইজ (১৯৬৪)
মার্কিন অভিনয়শিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র