গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই নিজের হৃদয়কে অনুসরণ করতে বলে। আমি তাকে অনুসরণ করেছিলাম, অতঃপর সে ভেঙে গেছে।
আগাথা ক্রিস্টি (১৮৯০-১৯৭৬)
ব্রিটিশ লেখক
আমাদের বয়স যত বাড়ে, ততই তিনটি বিষয় দেখা যায়। প্রথম বিষয়টি হলো, আমাদের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আর বাকি দুটি বিষয় আমি ভুলে গেছি।
নরম্যান উইজডম (১৯১৫-২০১০)
ব্রিটিশ অভিনয়শিল্পী
পৃথিবীর বড় সমস্যা হলো, এখানে বুদ্ধিমান লোকজনের মনে অনেক দ্বিধা কিন্তু বেকুব ধরনের লোকের মনে অনেক আত্মবিশ্বাস!
চার্লস বুকোওস্কি (১৯২০-১৯৯৪)
জার্মান-আমেরিকান কবি
প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো। কার ঘাড়ে গিয়ে কখন পড়বে তা আগেভাগে বোঝা যায় না।

সঞ্জীব চট্টোপাধ্যায় (১৯৩৬)

ভারতীয় বাঙালি লেখক

ব্যাপারটা কী দারুণ, যখন কেউ আপনার কাছে আর কিছু নয়, শুধু আপনার কোম্পানি (সঙ্গ) চায়!

ব্রিজিট নিকোল (১৯৫৭-২০১২)

কানাডীয় লেখক

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র