গুণীজন কহেন
মার্কিন প্রেসিডেন্ট স্পেশাল
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সম্মানসূচক ডিগ্রি প্রত্যাখ্যান করে—
প্রাতিষ্ঠানিক শিক্ষার সুবিধা আমি পাইনি। এবং আমার মনে হয় না, কারোরই এমন কোনো ডিগ্রি গ্রহণ করা উচিত, যেটার নাম সে বানান করে পড়তেও পারবে না।
মিলার্ড ফিলমোর (১৮০০-১৮৭৪)
যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট
দায়িত্ব ছাড়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব সম্পর্কে—
মাতাল হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।
ফ্রাঙ্কলিন পিয়ার্স (১৮০৪-১৮৬৯)
যুক্তরাষ্ট্রের ১৪তম প্রেসিডেন্ট
রক্ষণশীল রাজনীতিবিদদের ব্যাপারে—
একজন রক্ষণশীল হলেন সেই ব্যক্তি যিনি কোনো পরিবর্তনই আনেন না এবং কোনো ব্যাপারে সন্দেহ হলে তার দাদির সঙ্গে সলাপরামর্শ করেন।
উড্রো উইলসন (১৮৫৬-১৯২৪)
যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট
তরুণদের সম্পর্কে—
তরুণেরা আসলেই আশীর্বাদপ্রাপ্ত। উত্তরাধিকারসূত্রে জাতীয় ঋণের বোঝা তাদের ঘাড়েই চাপবে।
রবার্ট হুভার (১৮৭৪-১৯৬৪)
যুক্তরাষ্ট্রের ৩১তম প্রেসিডেন্ট
ভাইস প্রেসিডেন্ট থাকার সময় নিক্সন তাঁকে যেসব বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন সেগুলোর মধ্যে একটির কথা উল্লেখ করতে বলায়—
আমাকে এক সপ্তাহ সময় দিলে চিন্তাভাবনা করে হয়তোবা একটা মনে করতে পারব।
ডুইট ডি আইজেনআওয়ার (১৮৯০-১৯৬৯)
যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র