গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানো মানে নিজেকেই শাস্তি দেওয়া।

পুবলিলিয়াস সাইরাস

খ্রিষ্ঠপূর্ব ৮৫-খ্রিষ্ঠপূর্ব ৪৫)

রোমান লেখক

আমার বন্ধুর জন্য আমি সর্বোচ্চ যা করতে পারি তা হচ্ছে আমি তার বন্ধু হতে পারি।

ডেভিড থোরিউ

(১৮১৭-১৮৬২)

মার্কিন লেখক

ভালোবাসা যুদ্ধের মতো, একবার শুরু হলে থামানো খুব কঠিন হয়ে যায়।

এইচ এল মেঙ্কেন

(১৮৮০-১৯৫৬)

মার্কিন লেখক

কেউ সত্যিকারের হাসির বই লিখলে তাকে আসলে অনেক শাস্তি ভোগ করতে হয়।

আর্নেস্ট হেমিংওয়ে

(১৮৯৯-১৯৬১)

মার্কিন লেখক

পদার্থবিজ্ঞান সাধারণভাবে সরল, পদার্থবিদেরা কিন্তু নয়।

এডওয়ার্ড টেলার

(১৯০৮-২০০৩)

মার্কিন পদার্থবিদ

বেশি টাকা থাকার সুবিধা হচ্ছে টাকা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

জনি কার্সন

(১৯২৫-২০০০)

মার্কিন অভিনয়শিল্পী

জোয়ার চলে গেলেই আবিষ্কার করা যায় কে কাপড় না পরে সাঁতরাচ্ছিল।

ওয়ারেন বাফেট

(১৯৩০)

মার্কিন ব্যবসায়ী

আপনি কখনোই একজন রেফারির প্রশংসা করতে পারবেন না।

অ্যালেক্স ফার্গুসন

(১৯৪১)

স্কটিশ ফুটবল কোচ

রাস্তায় যদি গোলাগুলি চলতে থাকে আর তখন যদি আপনি শুধু টেনিস খেলায় মন দিতে পারেন, সেটাকেই বলা হবে একাগ্রতা।

সেরেনা উইলিয়ামস

(১৯৮৩)

মার্কিন টেনিস খেলোয়াড়

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র