গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l কোনো স্ত্রীই তাঁর জুয়াড়ি স্বামীকে সহ্য করতে পারেন না, যদি না তিনি সব সময়ই বিজয়ী হন।

লর্ড ডেয়ার

(১৮৬০-১৯১৭)

ব্রিটিশ রাজনীতিবিদ

l টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা কমানোর একমাত্র উপায় হচ্ছে অনেক টাকা আয় করা।

এডিথ হোয়ার্টন

(১৮৬২-১৯৩৭)

মার্কিন লেখক

l ভালো উপন্যাস নায়কের কীর্তিই প্রকাশ করে, খারাপ উপন্যাস প্রচার করে লেখকের কুকীর্তি।

গিলবার্ট চেস্টারটন

(১৮৭৪-১৯৩৬)

ইংরেজ কবি

l সব গানই কিন্তু লোকসংগীত। আমি তো কখনো কোনো ঘোড়াকে গান গাইতে দেখিনি।

লুইস আমস্ট্রং

(১৯০১-১৯৭১)

মার্কিন গায়ক

l আমি খুব দ্রুত বই পড়তে পারি। প্রথমে আমি বইয়ের শুরুটা পড়ি, তারপর শেষটা। এরপর মাঝখান থেকে পড়ে সামনে বা পেছনে ইচ্ছামতো যেতে পারি।

গ্র্যাসিয়া অ্যালেন

(১৮৯৫-১৯৬৪)

মার্কিন অভিনয়শিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র