গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যিনি রাজনীতিতে সৎ থাকেন, তিনি রাজনীতি ছাড়া আর যেকোনো কাজেই ভালো করবেন।
মার্ক টোয়েন
(১৮৩৫-১৯১০)
মার্কিন লেখক

ইঞ্জিন ছাড়া ওড়া সম্ভব, কিন্তু মগজ ছাড়া অসম্ভব।
উইলবার রাইট
(১৮৬৭-১৯১২)
মার্কিন উদ্ভাবক

একজন ভালো মানুষ নির্বোধ হতে পারেন। কিন্তু একজন খারাপ মানুষের অবশ্যই মগজ থাকতে হবে।
ম্যাক্সিম গোর্কি
(১৮৬৮-১৯৩৬)
রুশ লেখক

রাজনীতি এখন এত বেশি খরুচে হয়ে গেছে যে পরাজিত হতে গেলেও অনেক টাকা লাগে।
উইল রজার্স
(১৮৭৯-১৯৩৫)
মার্কিন অভিনয়শিল্পী

সব প্রেমিকই দ্বিতীয় সুযোগ পায়, তবে অন্যের সঙ্গে।
মে ওয়েস্ট
(১৮৯৩-১৯৮০)
মার্কিন অভিনয়শিল্পী

যারা গিটার বাজায় তারা আসলে আসল গায়কদের কোনো কথাই শোনে না।
স্টিভেন টেইলার
(১৯৪৮)
মার্কিন সংগীতশিল্পী

যাঁরা বলেন, আমি শিশুর মতো ঘুমাই, তাঁদের ঘরে আসলে শিশু নেই বলেই এমনটা বলেন।
লিও জে বার্ক
(১৯৪৮)
কানাডীয় রেসলার
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র