গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুম যদি আমাদের প্রিয় বন্ধু হয়, তাহলে কেন তার জন্য এত অপেক্ষা করি আমরা?
জুল ভার্ন
(১৮২৮-১৯০৫)
ফরাসি লেখক
প্রেসিডেন্টের কাজ হচ্ছে গোরস্থান চালানোর মতো কাজ। আপনার নিচে অনেক লোক থাকবে, কিন্তু কেউ আপনার কথা শুনবে না।
বিল ক্লিনটন
(১৯৪৬)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সারা দিন সকালের নাশতা পাওয়া যায়, এমন একটা রেস্তোরাঁর খোঁজ চাই আমি।
স্টিভেন রাইট
(১৯৫৫)
মার্কিন অভিনয়শিল্পী
যখন ছোট ছিলাম তখন আমার বাবা একবার আমার দিকে ফ্ল্যাশসহ ক্যামেরা ছুড়ে মেরেছিলেন। যে কারণে আমার জীবনে ফ্ল্যাশব্যাক আছে।
স্টুয়ার্ট ফ্র্যান্সিস
(১৯৫৯)
কানাডীয় অভিনয়শিল্পী
স্বাস্থ্যকর খাবার সেগুলোই টেলিভিশনে যেগুলোর কোনো বিজ্ঞাপন নেই।
মাইক বারবিগলিয়া
(১৯৭৮)
মার্কিন অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র