গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়েট করার দ্বিতীয় দিন কিন্তু প্রথম দিনের চেয়ে অনেক বেশি সহজ হয়। দ্বিতীয় দিনেই তো আপনি ডায়েট ছেড়ে দেবেন।
জ্যাকি গ্লিসন (১৯১৬-১৯৮৭)
মার্কিন অভিনয়শিল্পী

লোকজন বলে টাকাপয়সা নাকি সুখের চাবি নয়। আমি তো দেখি আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি চাবি নিজের মতো করে বানাতে পারবেন।
জোয়ান রিভার্স (১৯৩৩-২০১৪)
মার্কিন অভিনয়শিল্পী

আমি যখনই জীবনের অর্থ খুঁজে বের করি, তখনই তা বদলে যায়।
জর্জ কার্লিন (১৯৩৭-২০০৮)
মার্কিন অভিনয়শিল্পী

আমার নিজস্ব মতামত আছে, কঠিন মতামত। আমি আবার সব সময় আমার মতামতের সঙ্গে একমত হতে পারি না।
জর্জ ডব্লিউ বুশ (১৯৪৬)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট

কম্পিউটার-সংশ্লিষ্ট পেশাজীবীরা ‘ইউজার’ শব্দটি ‘নির্বোধ’ বোঝাতে ব্যবহার করেন।
ডেভ ব্যারি (১৯৪৭)
মার্কিন লেখক

সত্যিকারের ভূত-প্রেত আছে কি না জানা নেই, কিন্তু বাস্তবে প্রতিবেশীদের ভয়ংকর বাচ্চাকাচ্চা আছে।
রবার্ট ব্রল্ট (১৯৬৩)
মার্কিন লেখক

আমি টানা দশ দিন ঘুমাই না, এতে অনেক সময় লেগে যাবে।
মিচ হেজবার্গ (১৯৬৮-২০০৫)
মার্কিন অভিনয়শিল্পী

দুনিয়ার সব উপন্যাসই রহস্যময় হয়ে ওঠে, যদি না আপনি তা পড়া শেষ করেন।
মেগান আমরাম (১৯৮৭)
মার্কিন লেখক

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র