গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোষামোদ আসলে সুগন্ধির মতো, ঘ্রাণ নেওয়া যায় কিন্তু এটা দিয়ে কুলি করা যায় না।

জশ বিলিংস (১৮১৮-১৮৮৫) মার্কিন লেখক

পেঁয়াজ মানুষকে কাঁদাতে পারে, কিন্তু মানুষ এমন কোনো সবজি আবিষ্কার করছে না, যা হাসাতে পারে।

উইল রজার্স (১৮৭৯-১৯৩৫) মার্কিন সাংবাদিক

হাতমোজা খোলার আগেই আমার হাত ধরে জ্যোতিষী বললেন, ‘আপনার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো!’

টমি কুপার (১৯২১-১৯৮৪)

ব্রিটিশ অভিনয়শিল্পী

সন্ত্রাসবাদ নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই আমার, দুই বছর হলো বিয়ে করেছি আমি।

স্যাম কিনিসন(১৯৫৩-১৯৯২)

মার্কিন অভিনয়শিল্পী

শিশুদের গোসল করাতে পারা একধরনের শিল্প।

অ্যান্থনি জেসেলনিক (১৯৭৯)

মার্কিন সংগীতশিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র