গুণীজন কহেন
মৃত্যুর পর কারও আত্মজীবনী লেখা ঠিক নয়।
স্যামুয়েল গোল্ডউইন
(১৮৭৯-১৯৭৪) মার্কিন চলচ্চিত্র পরিচালক
আমার লেখক স্বামী মানুষ পড়তে পারে এমন বই কেন যে লেখে না!
নোরা জয়েস
(১৮৮৪-১৯৫১) আইরিশ সংস্কৃতিবিদ
হাতে একটি বন্দুক নিয়ে কাউকে ভালো কথা বললে সে তা শুনবে। শুধু ভালো কথা বললে শুনবে না।
আল ক্যাপোন
(১৮৯৯-১৯৪৭) মার্কিন ধনকুবের
যখন আপনার কাছে একটি মাত্র হাতুড়ি থাকবে, তখন দুনিয়ার সব সমস্যাই আপনার কাছে পেরেক মনে হবে।
আব্রাহাম ম্যাসলো
(১৯০৮-১৯৭০) মার্কিন মনোবিজ্ঞানী
দিনে দুবার গোসল করলে ভালোই পরিষ্কার থাকা যায়, একবার গোসলে কোনো রকমে পরিষ্কার থাকবেন আপনি। আর পুরো সপ্তাহে একবার গোসল করলে আপনার চারপাশে কখনোই মানুষের ভিড় জমবে না।
অ্যান্থনি বার্গেজ
(১৯১৭-১৯৯৩) ইংরেজ লেখক
আমি কখনো প্রেম করা কিংবা টেলিভিশনে চেহারা দেখানোর সুযোগ ছাড়ি না।
গোর ভিডাল
(১৯২৫-২০১২) মার্কিন লেখক
কোথায় যেতে চান সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু বিপদ। আপনি তাহলে কোথাও যেতে পারবেন না!
ইয়োগি বেরা
(১৯২৫-২০১৫) মার্কিন ক্রীড়াব্যক্তিত্ব
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র