গুণীজন কহেন
গুণীজন কহেন
জ্ঞানী লোকদের পরামর্শ লাগে না, নির্বোধেরা পরামর্শ শোনে না।
বেনজামিন ফ্র্যাংকলিন
(১৭০৬-১৭৯০)
মার্কিন রাজনীতিবিদ
গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি; কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে—এটা ভেবে আনন্দিতও হতে পারি।
আব্রাহাম লিংকন
(১৮০৯-১৮৬৫)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
প্রতিভার সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু নির্বুদ্ধিতার প্রতিবন্ধকতা নেই কেন?
অ্যালবার্ট হাবার্ড
(১৮৫৬-১৯১৫)
মার্কিন লেখক
বাজি: কোনো কিছু থেকে কোনো কিছু না পাওয়ার নিশ্চিত এক উপায়।
উইলসন মিজনার
(১৮৭৬-১৯৩৩)
মার্কিন অভিনয়শিল্পী
বিয়ে হচ্ছে এমন একটি বন্ধন—যেখানে একজন মানুষ কখনোই বিয়েবার্ষিকী মনে রাখতে পারে না; আরেকজন প্রতিদিনই মনে রাখে।
অগডেন ন্যাশ
(১৯০২-১৯৭১)
মার্কিন কবি
আমার মাকে ই-বুক কিনে দিয়েছি। তারপরও তিনি পৃষ্ঠা ওলটানোর সময় আঙুলে থুতু লাগিয়ে ই-বুকের পর্দায় স্পর্শ করেন।
লি ইভানস
(১৯৬৪)
ব্রিটিশ অভিনয়শিল্পী
যারা সমালোচনা বোঝে না, তারাই আসলে সমালোচনা লিখে আমাকে বিরক্ত করে।
মিরান্ডা হার্ট
(১৯৭২)
ব্রিটিশ অভিনয়শিল্পী
আমার মা এতটাই হতাশাবাদী যে অলিম্পিকে হতাশা নিয়ে কোনো প্রতিযোগিতা থাকলে তিনি আনন্দিত হতেন না।
নিশ কুমার
(১৯৮৫)
ব্রিটিশ অভিনয়শিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র