গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যার গলার আওয়াজ যত বেশি ওপরে, তার বুদ্ধিমত্তা ততই নিচের দিকে।
আর্নেস্ট নিউম্যান
(১৮৬৮-১৯৫৯)
ব্রিটিশ লেখক

একজন নৈরাশ্যবাদী মানুষ অনেক বেশি আশাবাদী মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত।
ডন মারকুইস
(১৮৭৮-১৯৩৭)
মার্কিন লেখক

যেসব মানুষের বুদ্ধিমত্তা তাদের বেতনের ওপর নির্ভর করে, তাদের কিছু বোঝানো মুশকিল।
আপটন সিনক্লেয়ার
(১৮৭৮-১৯৬৮)
মার্কিন লেখক

পৃথিবীর সবাই কিন্তু অজ্ঞ, তবে ভিন্ন ভিন্ন বিষয়ে।
উইল রজার্স
(১৮৭৯-১৯৩৫)
মার্কিন অভিনয়শিল্পী

নির্বোধেরা সব সময়ই দোষারোপ করার জন্য ছাগলের পেছনে ছোটে।
আর্নেস্ট বেভিন
(১৮৮১-১৯৫১)
ব্রিটিশ রাজনীতিবিদ

বেশি দিন বেঁচে থাকার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্টিফেন হকিং
(১৯৪২)
ব্রিটিশ বিজ্ঞানী

অনেকেই বলে, বিয়ে বিষয়টা স্বর্গেই নির্ধারিত হয়। বজ্রপাত আর বিজলিও তো সেখানে তৈরি হয়!
ক্লিন্ট ইস্টউড
(১৯৩০)
মার্কিন অভিনয়শিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র