গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সরলরেখা কাগজের ওপর হাঁটাহাঁটি করলেই একটা ছবি হয়ে যায়।

পল ক্লি

(১৮৭৯-১৯৪০)

জার্মান চিত্রশিল্পী

আঠারো বছর বয়সে আমরা যেসব কুসংস্কার সংগ্রহ করি তা-ই আসলে কাণ্ডজ্ঞান।

আলবার্ট আইনস্টাইন

(১৮৭৯-১৯৫৫)

জার্মান বিজ্ঞানী

আপনি যতই ভালো ছবি আঁকুন না কেন ক্যাপশন দেখার জন্য দর্শকদের মাথা নিচে নামাতেই হবে।

জেমস থারবার

(১৮৯৪-১৯৬১)

মার্কিন কার্টুনিস্ট

তোষামোদ আর অপমানের পরে একটাই প্রশ্ন আমার মনে আসে, ‘কী চাই আপনার?’

ম্যাসন কুলে

(১৯২৭-২০০২)

মার্কিন শিক্ষাবিদ

উচ্চতার কারণে আমি দাবা খেলার দলে সুযোগ পাইনি।

উডি অ্যালেন

(১৯৩৫)

মার্কিন চলচ্চিত্র পরিচালক

আমি অনেক অনেক বেশি কথা বলি। বেশি কথা বললে অন্যের কথা শোনার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না।

ডেভিড হকনে

(১৯৩৭)

ব্রিটিশ চিত্রশিল্পী

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র