গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখনই কারও পোর্ট্রেট আঁকি, তখনই একজন করে বন্ধু হারাই।

জন সিঙ্গার সার্জেন্ট

(১৮৫৬-১৯২৫)

মার্কিন চিত্রশিল্পী

 এই দেশের একটাই সমস্যা। সমস্যাটা হলো সবাই ‘এই দেশের একটাই সমস্যা’ বলে কথা শুরু করে।

সিনক্লেয়ার লুইস

(১৮৮৫-১৯৫১)

মার্কিন ঔপন্যাসিক

 আমি নৌবাহিনীতে যোগ দিয়েছিলাম পৃথিবী দেখার জন্য। যোগ দেওয়ার পর আমি শুধু সাগরই দেখে যাচ্ছি।

আরভিং বার্লিন

(১৮৮৯-১৯৮৯)

মার্কিন সংগীতশিল্পী

 সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর পর্যন্ত আমার কিছুই করার থাকে না। এরপর কিছু না করে বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ি।

বব হোপ

(১৯০৩-২০০৩)

মার্কিন অভিনয়শিল্পী

 স্ত্রীর জন্মদিন মনে রাখার দারুণ একটা উপায় হচ্ছে বিয়ের প্রথম বছরেই তা ভুলে যাওয়া।

ই কসম্যান

(১৯১৮)

মার্কিন লেখক

 আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গে তর্কে জিততে পারি না। তর্ক কখন শেষ হবে, সেদিকেই খালি মনোযোগ থাকে আমার।

জিমি কার্টার

(১৯২৪)

সাবেক মার্কিন প্রেসিডেন্ট

 গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র