গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউকে যদি আপনার পছন্দ না হয় তাহলে তাকে কিছু টাকা ধার দিন। কিছুদিন সে আর আপনার সামনে আসবে না।
বেনজামিন ফ্র্যাঙ্কলিন
(১৭০৬-১৭৯০) মার্কিন রাজনীতিবিদ

আমার স্ত্রী আমার সঙ্গে কয়েক বছর ধরে কথা বলেনি। তখন আমিও তার এই মহৎ কাজে বাধার সৃষ্টি করিনি।
রডনি ডেঞ্জারফিল্ড
(১৯২১-২০০৪) মার্কিন অভিনয়শিল্পী

নির্বাচনে হেরে যাওয়া রাজনীতিবিদ আর পাগলা ঘোড়া—কোনোটির সামনেই দাঁড়ানো উচিত নয়।
ডেভ ব্যারি
(১৯৪৭) মার্কিন সাংবাদিক

আমার দিকে যাঁরা মদের বোতল ছুড়ে মারেন, অনুগ্রহ করে খালি বোতল ছুড়ে মারবেন না।
ডেভ মাস্টেইন
(১৯৬১) মার্কিন সংগীতশিল্পী

কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনাই বিশ্বাস করি না।
জুলিয়েট বিনোশ
(১৯৬৪) ফরাসি অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র