গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বিদেশে ঘুরতে গেলে কখনো হারিয়ে যাইনি। তবে মাঝেমধ্যে কোথায় এসেছি, তা খুঁজে বের করতে কয়েক সপ্তাহ লেগে গেছে আমার।

ড্যানিয়েল বুন (১৭৩৪-১৮২০)

মার্কিন পরিব্রাজক

কেউ অপমান করলে আপনার যদি মন খারাপ না হয়, তাহলে সত্যিকার অর্থে তখন আপনাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল।

হেনরি অ্যামিয়েল (১৮২১-১৮৮৭)

সুইস দার্শনিক

কিছু নেওয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে।

মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)

মার্কিন কথাসাহিত্যিক

আমি কথা বলার সময় প্রায়ই আমার নিজেরই উক্তি ব্যবহার করি। এটা আমার কথাবার্তায় মসলা বাড়িয়ে দেয়।

জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০)

আইরিশ কথাসাহিত্যিক

প্রতিবেশীকে ভালোবাসুন, কিন্তু তার আগে ভালো প্রতিবেশী খুঁজে নিন।

লুইস বিউল (১৯০৮-১৯৮৪)

মার্কিন ব্যবসায়ী

একমাত্র প্রতিভাবানেরাই আমার প্রতিভা নেই বলে সমালোচনা করে। আমি প্রতিভাবান হলে নিশ্চয়ই সমালোচক হতাম।

ওরসন ওয়েলেস (১৯১৫-১৯৮৫)

মার্কিন অভিনয়শিল্পী

কখনোই নাম-ঠিকানাবিহীন চিঠির উত্তর দেওয়া উচিত নয়।

ইয়োগি বেরা (১৯২৫-২০১৫)

মার্কিন ক্রীড়াবিদ

আমি ৪০ বছর ধরে বাস্কেটবল খেলছি। অনেক কিছুই এ সময় বদলেছে কিন্তু বাস্কেটবলের আকারটাই শুধু বদলায়নি।

ববি নাইট (১৯৪০)

মার্কিন ক্রীড়াব্যক্তিত্ব

সবাই পৃথিবীকে বাঁচানোর জন্য কাজ করতে চায় কিন্তু কেউ তার মাকে রান্নার কাজে সহযোগিতা করতে চায় না।

পি জে ও’রোর্কে (১৯৪৭)

মার্কিন সাংবাদিক

জাহাজ ডুবে যাওয়ার পর যেকোনো পরামর্শক কীভাবে জাহাজটি রক্ষা করা যেত, তা নিয়ে দারুণ পরামর্শ দিতে পারে।

নিউট হেইলশার (১৯৪৯)

মার্কিন লেখক

প্রতিবেশীদের ঝগড়া থামানোর জন্য আমি ছোটবেলায় অনেক চিৎকার করতাম, যে কারণে আমি গানের সময় চিৎকার করি।

হলি নিয়ার (১৯৪৯)

মার্কিন সংগীতশিল্পী

আপনি যদি আপনার স্বপ্নের পেছনে না ছোটেন, তাহলে কিন্তু অন্যেরা ছুটবে।

এমেরিল ল্যাগাসে (১৯৫৯)

মার্কিন পাচক

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র