গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা দিনের বেলা স্বপ্ন দেখে, তারা রাতে স্বপ্ন দেখা লোকজনের চেয়ে বেশি সুবিধা পায়।

এডগার অ্যালান পো

(১৮০৯-১৮৪৯)

মার্কিন সাহিত্যিক

সবাই ভুল করে, কিন্তু যারা বিবাহিত তারা দ্রুত ভুল করার যোগ্যতা রাখে।

রেড স্কেলটন

(১৯১৩-১৯৯৭)

মার্কিন টিভি ব্যক্তিত্ব

আমি সব সময় সত্য কথা বলি, এমনকি মিথ্যা বলার সময়েও।

অ্যাল পাচিনো

(১৯৪০)

মার্কিন অভিনয়শিল্পী

বেশি কাজ করা কখনোই ঠিক নয়। এমনকি যখন কাজ থাকবে না, তখনো চোখ থেকে চশমা খুলে রাখুন।

মাইকেল কলিশ

(১৯৪৪-১৯৮৬)

ফরাসি কৌতুক অভিনয়শিল্পী

আমরা মানুষেরা আসলেই অদ্ভুত প্রাণী। উত্তেজনায় আমরা ঘোড়ার মতো কাজ শুরু করি, আবার গাধার মতো শেষ করি।

ভেরোনিক জ্যানোট

(১৯৫৭)

ফরাসি অভিনয়শিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র