গুণীজন কহেন
লাইব্রেরি থেকে আমার লেখা কোনো বই কেউ কখনো চুরি করেনি বলে আমাকে কেউই বিখ্যাত ভাবেনি।
এল রন হাবার্ড
(১৯১১-১৯৮৬)
মার্কিন লেখক
মন খারাপ হলে আমি রাজনীতিবিদদের দেওয়া প্রতিশ্রুতিগুলো শুনি।
বিল কিন
(১৯২২-২০১১)
মার্কিন কার্টুনিস্ট
আমরা বৃষ্টি ভালোবাসি বলে ভয়ে ছাতা কিনি, বাতাসকে ভালোবাসি বলে ভয়ে জানালা আটকে রাখি। তাই আমাকে যারা ভালোবাসে, আমি তাদের ভয় পাই।
বব মার্লে
(১৯৪৫-১৯৮১)
জ্যামাইকান সংগীতশিল্পী
সবাই আইনকানুন মেনে চললে আইনজীবী আর পুলিশরাই টাকার অভাবে অপরাধে জড়িয়ে পড়ত।
ম্যাট গ্রোয়েনিং
(১৯৫৪–)
মার্কিন কার্টুনিস্ট
শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করলে শিক্ষকদের জীবন পানসে হয়ে যাবে।
ম্যারিলিন ম্যানসন
(১৯৬৯–)
মার্কিন সংগীতশিল্পী
আমার মা আমাকে সব সময় সমস্যা মোকাবিলা করতে শিখিয়েছেন। এ কারণে আমি স্কুলে অনেকের দাঁত ভেঙে মাকে সমস্যায় ফেলেছি।
নিকোল শেরজিঙ্গার
(১৯৭৮–)
মার্কিন সংগীতশিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র