গুণীজন কহেন
নিউইয়র্কের অপরাধ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। সেদিন দেখলাম স্টাচু অব লিবার্টির দুই হাত ওপরে তোলা।জে লেনো, মার্কিন টিভি তারকাএই উৎকণ্ঠা বড়ই ভয়াবহ। আমি আশা করছি, এটা থাকবে।অস্কার ওয়াইল্ড, আইরিশ কবিএকবার যখন আপনি বিখ্যাত হয়ে যাবেন, তখন অখ্যাত হওয়া ছাড়া আপনার আর কিছুই হওয়ার থাকবে না।ডন জনসন, মার্কিন অভিনেতাআমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো অনিদ্রা।জন স্টুয়ার্ট, মার্কিন রম্যলেখকযেসব এতই অর্থহীন যে কথাবার্তা বলারই যোগ্য না, সেগুলো গাওয়া হয়।ভলতেয়ার, ফরাসি লেখকনিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের গবেষণা অনুযায়ী, প্রতি দশজনের মধ্যে নয়জন ডাক্তার এ ব্যাপারে একমত যে প্রতি দশজনের মধ্যে একজন ডাক্তার নির্বোধ।জে লেনো, মার্কিন টিভি তারকাএকজন ব্যাংকার হলেন সেই ব্যক্তি, যিনি রোদ ঝলমলে দিনে আপনাকে একটি ছাতা ধার দেবেন এবং বৃষ্টির দিনে তা ফেরত চাইবেন।মার্ক টোয়েন, মার্কিন লেখক