গুণীজন কহেন
প্রথম যেদিন আমি গির্জায় গান করলাম, ২০০ লোক তাদের ধর্ম পাল্টে ফেলল।ফ্রেড অ্যালেন, মার্কিন কৌতুক অভিনেতাঠিক আছে, আমি যদি ভুল নম্বরেই ডায়াল করে থাকি, তাহলে আপনি ফোনটা কেন ধরলেন?জেমস থার্বার, মার্কিন অভিনেতাআমার পক্ষে আমাকে ভালোবাসা সহজ কিন্তু নারীদের জন্য সেটি বিশাল এক প্রশ্ন।জনি ভেগাস, মার্কিন কৌতুক অভিনেতাআমাদের দুই ধরনের মানুষের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। এক. যাদের কাছে আমরা অভিযোগ জানাতে পারি। দুই. যাদের সঙ্গে দেমাগ দেখাতে পারি।লগান পি স্মিথ, মার্কিন সমালোচকবোস্টন থেকে কেবলই ফিরে এলাম। যদি আপনি নিজেকে একবার সেখানে আবিষ্কার করেন, তাহলে এই একটা কাজই করার থাকে।ফ্রেড অ্যালেন, মার্কিন কৌতুক অভিনেতাআমাকে আপনার ফোবিয়াগুলো বলুন। আমি বলে দেব আপনি কী কী ভয় পান।রবার্ট বেঞ্চলি, মার্কিন কৌতুক অভিনেতালোকে বলে বেঁচে থাকাই সব কিন্তু আমার পড়তেই বেশি ভালো লাগে।লগান পি স্মিথ, মার্কিন সমালোচক