গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপ তৈরি হয়েছে ইতিহাস দিয়ে, আমেরিকা দর্শন দিয়ে।মার্গারেট থ্যাচারসাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। আয়রন লেডি হিসেবে ছিলেন সুপরিচিত। ৮ এপ্রিল না-ফেরার দেশে চলে গেছেন তিনি।রাজনীতি ছেড়ে দেওয়ার পর ব্যবসায় নামব। ব্যবসার নাম হবে ‘মেরুদণ্ড ভাড়া নিন’।আগে কিছু একটা করার চেষ্টা করতাম। এখন কিছু একটা হওয়ার চেষ্টা করছি।নিজের গলা কাটতে চাইলে কাটবেন, আমার কাছে ব্যান্ডেজ নিতে আসবেন না।একজন নারী পরিবার চালানোর সমস্যাগুলো ধরতে পারলে, একটা দেশ চালানোর সমস্যাগুলোও অনেকটা ধরতে পারেন।আমি সাধারণত একজন পুরুষের ব্যাপারে মন ঠিক করি কয়েক সেকেন্ডে এবং তা পরিবর্তনের উদাহরণ খুব বিরল।রাজনীতিতে কিছু শুনতে চাইলে একজন পুরুষের কাছে যান, কোনো কাজ দেখতে চাইলে যান নারীর কাছে।ভিড়ভাট্টার পেছনে ছুটবেন না, ভিড়ভাট্টাই আপনার পেছনে ছুটবে।