গুণীজন কহেন
আমার থেরাপিস্ট আমাকে বললেন, নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার উপায় হলো যা শুরু করা হয়, তা শেষ করা। এখন পর্যন্ত আমি দুই ব্যাগ এম অ্যান্ড এম এবং একটা চকলেট কেক শেষ করেছি। ইতিমধ্যে আমার বেশ ভালো লাগছে।ডেভ ব্যারি, মার্কিন লেখকযে বৈজ্ঞানিক তত্ত্বটি আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হলো শনির বলয় পুরোপুরি এয়ারলাইনগুলোর হারিয়ে যাওয়া লাগেজ দিয়ে তৈরি।মার্ক রাসেল, মার্কিন রম্যলেখকআমি সব সময় অফিসে দেরি করে পৌঁছাই, কিন্তু আমি তা পুষিয়ে দিই তাড়াতাড়ি বেরিয়ে।চার্লস ল্যাম্ব, ইংরেজ লেখকমানুষের প্রত্যাশিত আয়ু কয়েক গুণ বেড়ে যাবে, যদি সবুজ শাকসবজির গন্ধ হয় বেকনের মতো।ডগ লার্সন, মার্কিন কলামিস্টব্যায়ামাগারে আমার সবচেয়ে প্রিয় যন্ত্র হলো ভেন্ডিং মেশিন।ক্যারোলিন রিয়া, কানাডিয়ান কৌতুক অভিনেত্রীআপনি যদি কখনো স্বপ্নেও আমাকে আঘাত করেন, আপনার জন্য মঙ্গলজনক হবে জেগে উঠে আমার কাছে ক্ষমা চাওয়া।মুহাম্মদ আলী, মার্কিন মুষ্টিযোদ্ধাআপনার বিবাহিত জীবনের পেয়ালা ভালোবাসা দিয়ে কানায় কানায় পরিপূর্ণ রাখতে হলে যখনই আপনি কোনো ভুল করবেন, তখন তা স্বীকার করুন। যখন আপনি সঠিক কাজ করেন তখন চুপ থাকুন।অগডেন ন্যাশ, মার্কিন কবি