গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বিবাহিত জীবন ভালোবাসি। বিশেষ একজন মানুষকে খুঁজে বাকিটা জীবন তাকে বিরক্ত করা খুবই মজার।রিটা রুডনার, মার্কিন অভিনেত্রীআমার বন্ধুরা বলে আমি নাকি কারও সঙ্গে মিশতে পারি না। অথচ ওরা আমাকে চেনেই না।গ্যারি শ্যান্ডলিং, মার্কিন কৌতুক অভিনেতানারীদের জীবনে তিনটি জিনিস দরকার। খাদ্য, পানি ও প্রশংসা।ক্রিস রক, মার্কিন কৌতুক অভিনেতাভালোবাসা হলো পিঠে ব্যথার মতো। এক্স-রেতে দেখা যায় না। কিন্তু আপনি জানেন জিনিসটা আছে।জর্জ বার্নস, মার্কিন কৌতুক অভিনেতাএকজন ভালো স্বামী হওয়া ঠিক একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হওয়ার মতোই। অন্ততপক্ষে ১০ বছর পর আপনি বলতে পারবেন যে আপনার কেবল শুরু।জেরি সিনফিল্ড, মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ানবিয়ে খুবই কঠিন একটা বিষয়। কারণ, এ ক্ষেত্রে আপনাকে অনুভূতি এবং উকিল—দুটোকেই সামলাতে হবে।রিচার্ড প্রাইওর, মার্কিন কৌতুক অভিনেতাসূত্র: ব্রেইনিকোটস ডটকম