গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীরা আত্মবিশ্বাসী টেকো পুরুষদের পছন্দ করে।
ল্যারি ডেভিড, মার্কিন অভিনেতা
রাগ হলো উৎসাহবিহীন বিষণ্নতা।
স্টিভেন রাইট, মার্কিন লেখক
আপনার সমবয়সী কোনো পুরুষকে বিয়ে করুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার সৌন্দর্য ক্ষীণ হয়ে আসবে, সেই সঙ্গে তার চোখের দৃষ্টিও।
ফিলিস ডাইলার, মার্কিন অভিনেত্রী
আমেরিকায় ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীকে ঠকায়। বাকিরা ঠকায় ইউরোপে।
জ্যাকি ম্যাসন, মার্কিন কৌতুক অভিনেতা
আমি যখন জন্মেছিলাম, তখন এতই অবাক হয়েছিলাম যে দেড় বছর কোনো কথাই বলতে পারিনি।
গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুক অভিনেত্রী
সূত্র: ব্রেইনিকোটস ডটকম