গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুণীজন কহেন
গুণীজন কহেন

ইদানীং মানুষ সবকিছুর দামই জানে। মূল্য জানে না।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি ও লেখক
আমি টাকা আকর্ষণের খুব ভালো একটা উপায় পেয়েছি—কাজ।
কারটিস ডি টাকার, কার্টুনিস্ট

সবকিছুই মজার। যতক্ষণ তা ঘটে অন্য কারও সঙ্গে।
উইল রজার্স, মার্কিন রম্যলেখক

হাসি হলো পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন ঘুমের ওষুধ।
আর্নল্ড গ্ল্যাসো, মার্কিন রম্যলেখক

আমি একটা রেস্তোরাঁয় গেলাম, যেখানে লেখা ছিল, ‘আমরা যেকোনো সময় নাশতা সরবরাহ করি’। তাই আমি রেনেসাঁ যুগে ফ্রেঞ্চ টোস্ট অর্ডার করলাম।
স্টিফেন রাইট, মার্কিন লেখক
সূত্র: ব্রেইনিকোটস ডটকম