গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন লেখক হলেন সেই ব্যক্তি, যাঁর জন্য লেখালেখি অন্যদের চেয়ে কঠিন।
টমাস মান, জার্মান ঔপন্যাসিক
আমাদের জীবন একটাই। ভালোভাবে বাঁচতে পারলে একবারই যথেষ্ট।
মে ওয়েস্ট, মার্কিন অভিনেত্রী
বিশ্বব্রহ্মাণ্ড গল্পের তৈরি, পরমাণুর নয়।
মুরিয়েল রুকেসার, মার্কিন কবি
আমি মানবজাতিকে ভালোবাসি। আমার শুধু লোকজন সহ্য হয় না।
চার্লস এম শ্যুলজ, মার্কিন কার্টুনিস্ট
ভালো লেখকেরা প্রায়ই জীবন ছুঁয়ে যান, মধ্যম মানের লেখকেরা জীবনের গায়ে হাত বুলিয়ে দেন আর মন্দ লেখকেরা জীবনকে নির্যাতন করে ফেলে রেখে যান তার ওপর মাছি বসার জন্য।
রে ব্র্যাডবারি, মার্কিন লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনিকোটস ডটকম