গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃষ্টিকর্তার কাছে একটা মোটরসাইকেল চাইলাম। জানি, তিনি তো এভাবে তা দেবেন না। তাই একটা মোটরসাইকেল চুরি করলাম। তারপর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলাম।
এমো ফিলিপস, মার্কিন কৌতুক অভিনেতা

১০০টার মতো ভবিষ্যৎ বক্তার কাছে গেছি আমি। তারা আমাকে হাজারটার ওপরে কথা বলেছে। তবে কেউই বলেনি আমি একজন পুলিশ কর্মকর্তা এবং তাকে গ্রেপ্তার করতে গেছি!
নিউইয়র্কের জনৈক নারী পুলিশ কর্মকর্তা
আমার স্বামী তার জন্মদিনে একটা বিশাল টেলিভিশন চেয়েছিল। আমি তার বসার চেয়ারটা আমাদের পুরোনো টিভির আরও সামনে বসিয়ে দিলাম।
ওয়েন্ডি লিয়েবম্যান, মার্কিন কৌতুক অভিনেত্রী