গুণীজনেরা সমাজের আলোকবর্তিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণীজনেরা সমাজের আলোকবর্তিকা। তাঁরা সমাজকে এগিয়ে নিতে কাজ করে চলেন নিরন্তর। রাউজান ক্লাব আয়োজিত শিক্ষাবিদ আনোয়ারা আলম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
১২ মে সন্ধ্যায় নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, আইআইইউসি ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক আবদুল হামিদ চৌধুরী ও চট্টগ্রাম একাডেমির পরিচালক নেছার আহমদ। আরও বক্তব্য দেন মুসলেহ্উদ্দীন মুহম্মদ বদরুল, মোহাম্মদ নুরুল কাদের, মোহাম্মদ বোরহান উদ্দীন, আহসান হাবিব, খোরশেদুল আলম, মো. আবু তাহের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপক মুহাম্মদ মহসীন চৌধুরী। বিজ্ঞপ্তি।