প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতই গণিত প্রশ্ন ফাঁস হোক না কেন, গণিতভীতি দূর হয়নি এখনো। তাই গণিতভীতি দূর করতে গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন শাহাদাত হোসেন (গুরুজনদের পাশাপাশি ছোটরাও এই প্রশ্নগুলোর অন্তর্নিহিত উত্তর খোঁজার চেষ্টা করতে পারেন)
ক. কর্মকর্তা টাকা গুনে গুনে একজনের কাছ থেকে ৩ হাজার, অন্যজনের কাছ থেকে ৫ হাজার টাকা নিলেন। কর্মকর্তা দুজনের কাছ থেকে মোট কত হাজার টাকা নিলেন?
খ. মোবাইল ফোনে ৯ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ দেখার সময় ৫ মিনিট পরেই মোবাইল ফোনটি চার্জশূন্য হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। ভিডিও ফুটেজটির কতটুকু সময় দেখা বাকি রইল?
গ. মনে কেরা, তোমাদের বাগানে একটি টাকার গাছ আছে। টাকার গাছ থেকে বছরে ২ লাখ ২২ হাজার টাকা পাওয়া গেল। গাছটি প্রতিদিন কত টাকা দিল?