সেই প্রাচীনকাল থেকে মানুষ গুপ্তধনের সন্ধানে ছুটে চলেছে। তপ্ত মরুভূমি, অথৈ সাগর কিংবা বিশাল পর্বত—কোনোকিছুই তাকে বেঁধে রাখতে পারেনি, সব ভেঙেচুরে সে এগিয়ে গেছে। কেউ কেউ হয়তো সেই সোনার হরিণের সন্ধান পেয়েছে। কেউ আবার পায়নি। তবুও থেমে থাকেনি গুপ্তধন অনুসন্ধানীদের যাত্রা। কোথায়? সেই কোকোস দ্বীপ আর কী-ই বা আছে সেই গুপ্তধনের ভান্ডারে? হারিয়ে যাওয়া সেই গুপ্তধনের খোঁজে এখনো মানুষ ছুটে যায় সেখানে। ছোটবেলায় গুপ্তধনের খোঁজ করেনি, এমন ছেলেমেয়ে পাওয়া দুষ্কর। কারণ সবাই ভাবত পুরোনো বাড়ি মানেই গুপ্তধনের আখড়া। আর গুপ্তধন পাওয়া মানেই খুব সহজে বড় লোক হয়ে যাওয়া। আর গুপ্তধন খোঁজার মজার কাজটা কম্পিউটারে বসে করে ফিরে যেতে পারেন অতীতের কৈশরে। এর জন্য কম্পিউটারে গেমারকে খেলতে হবে গালাপাগো গেমসটি। গেমসের প্রথমে গেমারকে একটা সুন্দর দ্বীপ নির্বাচন করতে হবে। সেখান থেকে সমুদ্রসৈকত, জঙ্গল, আগ্নেয়গিরি সব জায়গায়। আর এসব জায়গা থেকে আহরণ করতে হবে সম্পদ। আর সেই সম্পদ নিয়ে এগিয়ে যেতে হবে নতুন নতুন গুপ্তধন খোঁজার জন্য।গেমসের প্রেক্ষাপটে আপনি পাবেন সেই সময়ের ছোঁয়া। গেমসটি আপনি একক বা দ্বৈত খেলোয়াড় হিসেবে খেলা যাবে, যা গেমসে ভিন্ন মাত্রার ছোঁয়া দেবে। আর গেমসের গ্রাফিকস এবং সাউন্ড এফেক্টে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। যদি একটু অ্যাডভেঞ্চারপ্রিয় গেমস আপনার ছন্দের তালিকায় থাকে, তবে এখনই বসে পড়ুন কম্পিউটারের সামনে। এগিয়ে চলুন বিজয়ীর বেশে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮/২০০০/এন টিপ্রসেসর: পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্টজভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলেটরসিডি-রম ড্রাইভ: ১২ এক্স র্যাম: ২৫৬ মেগাবাইট ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইট ভিডিও র্যামডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ২০০০ মেগাবাইট খালি জায়গা