আটলান্টিকে ১৯১৭ সালের নভেম্বরে জাহাজডুবি হয়েছিল। তাতে ছিল ২০ টন রুপো। জাহাজটি লন্ডন থেকে আসছিল ভারতের দিকেই। কিন্তু কেন, তা জানা যায়নি। সম্প্রতি সেখানে সমীক্ষা ও তল্লাশি চালাতে গিয়ে ওই গুপ্তধনের হদিস পায় একটি দল। সমুদ্রের তলায় রুপোর ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দলের। উদ্ধারের চেষ্টা চলছে ২০ টন রুপোর বাটগুলোর। এ রকম কত গুপ্তধন ছড়িয়ে আছে সারা দুনিয়ায়! আর ছোটবেলায় গুপ্তধনের খোঁজ করেনি, এমন ছেলেমেয়ে পাওয়া দুষ্কর। কারণ সবাই ভাবত, পুরোনো বাড়ি মানেই গুপ্তধনের আখড়া। গুপ্তধন পাওয়া মানেই খুব সহজে বড়লোক হয়ে যাওয়া! আর গুপ্তধন খোঁজার মজার কাজটা কম্পিউটারে বসে করে ফিরে যেতে পারেন অতীতের কৈশোরে। এর জন্য কম্পিউটারে গেমারকে খেলতে হবে গালাপাগো গেমস। গেমসের প্রথমে গেমারকে একটা সুন্দর দ্বীপ নির্বাচন করতে হবে। সেখান থেকে বিচ, জঙ্গল, আগ্নেয়গিরি—সব জায়গায় যেতে হবে। আর এসব জায়গা থেকে আহরণ করতে হবে সম্পদ। সেই সম্পদ নিয়ে এগিয়ে যেতে হবে নতুন নতুন গুপ্তধন খোঁজার জন্য। গেমসের প্রেক্ষাপটে আপনি পাবেন সেই সময়ের ছোঁয়া। এটি একক বা দ্বৈত খেলোয়াড় হিসেবে খেলা যাবে, যা গেমসে ভিন্ন মাত্রার ছোঁয়া দেবে। আর গেমসের গ্রাফিকস ও সাউন্ড এফেক্টে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। একটু অ্যাডভেঞ্চারপ্রিয় গেমস যদি আপনার পছন্দের তালিকায় থাকে, তবে এখনই বসে পড়ুন কম্পিউটারের সামনে। এগিয়ে চলুন বিজয়ীর বেশে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৮, ২০০০, এনটিপ্রসেসর: পেন্টিয়াম থ্রি ৮০০ মেগাহার্টজভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ১২ এক্স র্যাম: ২৫৬ মেগাবাইট ভিডিও মেমোরি: ৬৪ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০ হার্ডডিস্ক: ২০০০ মেগাবাইট খালি জায়গা