গুপ্তহত্যার প্রতিবাদে মহেশখালীতে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে গুপ্তহত্যার প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ২৩ জুন গোরকঘাটা বাজারের করুণাময়ী কালীমন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ব্রজগোপাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রণব কুমার দে, আশীষ কুমার চক্রবর্তী, দীলিপ কুমার দাশ, চিত্তরঞ্জন দে, ব্রজেন্দ্র দাশ, নির্মল চক্রবর্তী, বসন্ত কুমার দে, বিপীন দে, বাঁশিরাম দে, পরিমল কান্তি দে, সন্তোষ দে প্রমুখ।—মহেশখালী প্রতিনিধি