গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে। এ ধরনের হত্যা বন্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
গত রোববার বিকেলে চকরিয়া উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এসকে আচার্য। যুগ্ম সম্পাদক স্বপন মল্লিকের পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা অরবিন্দ ধর, উপদেষ্টা নিত্যলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, সাংগঠনিক সম্পাদক প্রাণাশিষ দে, অর্থ সম্পাদক বাদল কান্তি দাশ, সাংস্কৃতিক সম্পাদক বিজয় সুশীল, ধর্ম সম্পাদক ভূপাল চক্রবর্তী, সহসম্পাদক সুভাষ রুদ্র, সহসাংগঠনিক সম্পাদক সুজন দেবনাথ প্রমুখ।