
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে না আসার ঘটনাগুলোকে ‘গুম’ না বলে ‘অপহরণ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, গুম বলতে কোনো শব্দ নেই। (সূত্র: প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০১৪)
আসুন, জেনে নিই রস+আলোর দৃষ্টিতে ‘গুম’ আর ‘অপহরণের’ মধ্যে পার্থক্যগুলো কী কী।
গুম
‘নারায়ণগঞ্জ’ শহর থেকে কেউ হারিয়ে গেলে সেটা ‘গুম’।
সরকারি দলের কেউ হারিয়ে গেলে সেটা ‘গুম’।
‘গুম’ হয় বিরোধী দলের চক্রান্তের ফলে।
‘গুম’ হলে সে ব্যক্তির আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না।
সন্ত্রাসীরা কাউকে তুলে নিয়ে গেলে সেটা ‘গুম’।
অপহরণ
দেশের অন্য সব জায়গা থেকে কেউ হারিয়ে গেলে ‘অপহরণ’।
বিরোধী দলের কেউ হারিয়ে গেলে ‘অপহরণ’।
‘অপহরণ’ হয় জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে।
‘অপহরণ’ হলে সে ব্যক্তির ফিরে আসার কিঞ্চিৎ সম্ভাবনা থাকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে তুলে নিয়ে গেলে ‘অপহরণ’।