গুরুতর রোগীদের সহায়তা দিল প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি গুরুতর অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক এবং প্রয়াসের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মুমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী, পরিচালক এস এম মিজানুর রহমান, সহসভাপতি মো. রিয়াজুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ধর্মীয় সম্পাদক মো. ইসমাইল, পরিকল্পনা সম্পাদক মো. হাবিব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।