ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ ৩ এপ্রিল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পরিষদের সভাপতি সাইফুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহামুদ-উল-হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখার উপপরিদর্শক মোহাম্মদ হালিম, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ আলী করিম, সোহরাব জব্বার চৌধুরী, জহির আজম খান, শাহনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল হক ও পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরী।
বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক গিয়াস উদ্দিন, খোরশেদুল আলম, আবু তাহের নঈমী প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন লাকী আকতার, আজরা সাদিয়া, জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ৩০৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফটিকছড়ি প্রতিনিধি