গুলশানে কফির নতুন আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কারওয়ান বাজার ও উত্তরার পর বারিস্তার নতুন শাখা চালু হল গুলশান-১-এর বীর উত্তম মীর শওকত সড়কে। নানারকম কফি, জুস, স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে এখানে। ২৯ সেপ্টেম্বর এর উদ্বোধনে বারিস্তার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তারাক ভট্টাচার্য বলেন, বারিস্তা মানেই কফির আনন্দ। বারিস্তার শুধু এক কাপ কফি নয়, এর মধ্যে পরিপূর্ণ অভিজ্ঞতা প্রত্যাশা করে। তা হবে আন্তরিক, আরামদায়ক ও বিশেষ কোনো পরিবেশে। বারিস্তা সব সময় ব্র্যান্ড, প্রোডাক্ট এবং রঙের সংমিশ্রণের কথা মাথায় রাখে। তিনি আরও জানান, বারিস্তার কফি তৈরি হয় রোস্টেড অ্যারাবিকা বিনস দিয়ে। এরই মধ্যে বারিস্তা জনপ্রিয় হয়ে উঠেছে সুস্বাদু খাবার আর মনোরম অন্দরসাজের জন্য।