গুলিস্তানে প্রাকৃতিক ময়লাক্ষেত্রে বিস্ফোরণ জনমনেআতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের অন্যতম বৃহৎ আবর্জনা খনি অবস্থিত ঢাকার গুলিস্তানে। এই আবর্জনা খনি থেকে আহরিত প্রাকৃতিক সম্পদ ময়লা রপ্তানি করে আয় করা হয় বৈদেশিক মুদ্রা। কিন্তু গতকাল বিকেল চারটার দিকে হঠাৎ এই আবর্জনা খনির পুব দিকের একটি ডাস্টবিন বিকট শব্দে বিস্ফোরিত হয়। যার ফলে জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, ডাস্টবিনের তলানির দিকে আটকে পড়া কয়েকটি চিপসের প্যাকেট চাপ নিতে না পেরে হঠাৎ বিস্ফোরিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও লাখ লাখ টাকার আবর্জনা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারি দল অবশ্য এই বিস্ফোরণের পেছনে বিরোধী দলের হাত আছে বলে দাবি করেছে। আর বিরোধী দল এই দুর্ঘটনাকে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবেই দেখছে।

.
.

ডাস্টবিনটির দায়িত্বে ছিল চীনা প্রতিষ্ঠান হু ইয়ান পি করপোরেশন। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক জিম ইয়ান কু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। তারা আশা করছে, অচিরেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। দেশের এত বড় প্রাকৃতিক সম্পদের এমন অপচয়ে যারপরনাই হতাশ ময়লা বিশেষজ্ঞ যাত্রাবাড়ীর পাগলা বাবা বলেন, ‘এখন হাতের ময়লাও অপচয় করার অবকাশ নাই। অথচ গুলিস্তানের ময়লা নষ্ট হয়ে গেল। এই দুঃখ কোথায় রাখি, তেমন কোনো ডাস্টবিন তো দেশে নাই!’