গৃহকর সহনীয় পর্যায়ে রাখতে মেয়রের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ এপ্রিল নগরের ৪১টি ওয়ার্ডের ২২ মহল্লা সর্দার কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সিটি করপোরেশনের মেয়রের প্রতি গৃহকর সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা করদাতা নাগরিকদের ভোটে নির্বাচিত হন। এ জন্য কর নির্ধারণে তাঁদের মতামতও নেওয়া প্রয়োজন। ২২ মহল্লা সর্দার কমিটি বাস্তব প্রেক্ষিত বিবেচনায় কর নির্ধারণে সিটি করপোরেশনে প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম নগর ২২ মহল্লা সর্দার কমিটি সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন মাকসুদ আহমেদ সর্দার, জমির আহমদ সর্দার, শওকত হোসেন, আবুল কালাম সর্দার, মঞ্জুরুল আলম সর্দার, নুরুল হক, আফাজ উল্লাহ খান, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আলী বক্স, মোহাম্মদ সালাউদ্দিন ইবনে আহমেদ, মোহাম্মদ আজগর খান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জাহেদুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি।