গেমিং পিসির জন্য কোরসায়ার র‌্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার গেমিং যন্ত্রাংশের জন্য বিখ্যাত কোরসায়ার ব্র্যান্ডের র‌্যাম এখন পাওয়া যাচ্ছে দেশের প্রযুক্তি বাজারে। ভেনজেনস সিরিজের র‌্যামটি ডিডিআর থ্রি মেমরি মডিউলে ডিজাইন করা। সর্বোচ্চ গতিতে পিসিকে সচল রাখতে এতে ব্যবহার করা হয়েছে ওভারক্লকিং প্রযুক্তি। আর র‌্যামকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম হিট সিংক। কোর আই থ্রি, ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসর-সমর্থিত চার জিবি র‌্যামটির দাম পড়বে তিন হাজার ২০০ টাকা। এ ছাড়া ৮ জিবির র‌্যামের দাম পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। এ ছাড়া সাম্প্রতিক প্রযুক্তি বাজারে আরও কিছু নতুন পণ্য এসেছে। বিশ্বখ্যাত আসুসের কে-৫৫-এ মডেলের নতুন ল্যাপটপ পাওয়া যাচ্ছে। ল্যাপটপটিতে রয়েছে চার জিবি র‌্যাম, ৭৫০ জিবি হার্ড ডিস্ক ও ডিভিডি রাইটার। এ ছাড়া রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট। যা দীর্ঘসময় ধরে ব্যাটারি ব্যাকআপ প্রদান করে এবং দীর্ঘক্ষণ ব্যবহারের পরও ল্যাপটপের যন্ত্রাংশ ঠান্ডা রাখে। এর দাম রাখা হচ্ছে ৪৪ হাজার ৫০০ টাকা।ইউনেস্কো লেডিস ক্লাবের কম্পিউটার প্রশিক্ষণবিশ্ব নারী দিবস উপলক্ষে সব বয়সের নারীদের কম্পিউটার ও ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণের আয়োজন করেছে ইউনেস্কো লেডিস ক্লাব অব চিটাগাং। প্রশিক্ষণ শুরু হবে ২০ মার্চ থেকে। প্রশিক্ষণে অংশ নিতে ইচ্ছুকদের ১৯ মার্চের মধ্যে আল হাকিম প্লাজা, ১৪ পাঁচলাইশ, এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। বিস্তারিত মুঠোফোনে (০১৯৭৫ ৭০৬০৫০) জানা যাবে।  নিজস্ব প্রতিবেদক।