গেমিং মাদারবোর্ড ফুজিওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএসআই ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। পি৫৫এ-ফুজিওন মডেলের মাদারবোর্ডটি ৪ডিআইএমএম স্লটবিশিষ্ট ১৬ গিগাবাইট মেমোরি স্পেসের ডিডিআর ৩ এসডি র‌্যাম সাপোর্ট করে। এ ছাড়া এটি মাল্টি মনিটরস সাপোর্ট করে। এর ওসি জেনি সিপিউর ৪ গিগাহার্জ গতি বাড়িয়ে মাল্টিটাস্কিং পারফরমেন্স দিয়ে থাকে। এটি মিলিটারি ক্লাস কম্পোনেন্ট-সংবলিত। এতে আছে আইসি চক, সলিড ক্যাপাসিটর, হাই-সি ক্যাপ। এ ছাড়া আছে তথ্য আদান-প্রদানের জন্য রিয়েলটেক ফাস্ট ইথারনেট ল্যানকার্ড, ইউএসবি ৩ পোর্ট এবং সাটা ৩ পোর্ট। এর মূল্য ১৭ হাজার টাকা। কম্পিউটার সোর্স প্রতিটি এমএসআই মাদারবোর্ডে দিচ্ছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি।