গোলটেবিলের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত ‘নগরের স্বাস্থ্যসেবা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী ‘চিকিৎসাব্যবস্থার সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা উচিত নয়’ বলে যে মন্তব্য করেছেন, তা দেশের পূর্বাপর পরিস্থিতি বিবেচনায় করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে এক ব্যাখ্যায় তিনি বলেন, বিএমএ বা এ রকম কোনো ফোরাম প্রসঙ্গে এ বক্তব্য দেননি।
গোলটেবিলে দেওয়া বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আরেক বক্তা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। ব্যাখ্যায় তিনি বলেন, ‘ভর্তুকি কমানো ও গুণগত সেবা নিশ্চিত করার লক্ষ্যে যেসব ওয়ার্ডে একের অধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেগুলো বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দুটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ওয়ার্ড কার্যালয় হবে। আরও একটি বন্ধ হতে যাচ্ছে। সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা হচ্ছেন ওয়ার্ডের অভিভাবক, তাঁরা জনগণের কথা বিবেচনা করে আমাদের প্রস্তাব অনুযায়ী একের অধিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ না করে চালিয়েও যেতে পারেন, এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। চিকিৎসক হিসেবে এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই।’